ঢাকা স্টক এক্সজেঞ্জের (ডিএসই) ব্লকে ৬৫টি কোম্পানি লেনদেন করেছে। এসব কোম্পানিগুলোর সর্বমোট ১ কোটি ২৫ লাখ ৯০ হাজার ৯৯৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৮ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২২ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির ১৯ কোটি ৭০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসোর্টের ৬ কোটি ৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর বেক্সিমকো লিমিটেড ৩ কোটি ৭৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো- কেডি সল্ট, মেট্রো স্পিনিং, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এইচ আর টেক্সটাইল, এডিএন টেলিকম, আমান কটন, গ্রামীণফোন।