1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :

৮২ জনকে ইন্সপেক্টর পদে পদোন্নতি

  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ৬.২২ পিএম
  • ২০০ Time View

পুলিশের ৮২ কর্মকর্তাকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ইন্সপেক্টর (নিরস্ত্র) ৫১ জন, ইন্সপেক্টর (সশস্ত্র) ২১ জন ও ইন্সপেক্টর (শহর ও যানবাহন) ১০ জন।

শনিবার (২১ জানুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত ৩টি পৃথক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

পুলিশ সদরদপ্তর জানায়- ২০২০ সাল থেকে বাংলাদেশ পুলিশের অধস্তন সদস্যদের মধ্যে সবচেয়ে মেধাবী, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পরীক্ষার মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়, যা সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এর ফলে অধস্তন পুলিশ সদস্যদের মধ্যে নতুন কর্মোদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com