রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি

ফখরুল: দেশটাকে আ.লীগের দেশ বানাতে চায় ওরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৯১ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এবার আমরা ঠিক করেছি হারিয়ে দেয়া নির্বাচনে যাব না। ওদের গণতন্ত্র চুরি ও লুটের গণতন্ত্র। এ দেশটাকে আওয়ামী লীগের দেশ বানাতে চায় ওরা। সেটা আমরা হতে দেব না।’

শনিবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় চত্বরে অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘১৪ বছরে দেশের পরিস্থিতি করুণ। সরকারের বিরুদ্ধে কথা বললেই দেয়া হয় মামলা। কথা বলা যাবে না, প্রতিবাদ করাও যাবে না। মিছিল-মিটিং ও সভা-সমাবেশ করা যাবে না। তাহলে আমরা এ দেশটাকে স্বাধীন করেছিলাম কেন?’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এ দেশে জজ-ব্যারিস্টার ও এমপি-মন্ত্রীদের যেমন অধিকার, আমারও তেমন অধিকার। তারা সব নষ্ট করে দিয়েছে। এবার আমরা ঠিক করেছি হারিয়ে দেয়া নির্বাচনে আর যাব না। ওদের গণতন্ত্র  চুরি করার গণতন্ত্র, লুট করার গণতন্ত্র, টাকা পাচার করার গণতন্ত্র; মানুষকে হত্যা করার গণতন্ত্র। এটা হতে দেয়া যাবে না; এ লক্ষ্যেই আমরা আন্দোলন শুরু করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS