1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Title :
আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর

কিশোরগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা

  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ৬.৫২ পিএম
  • ২২৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের বিচার চাওয়ায় আবু বকর (৫৭)  নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের মোজরাই মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

নিহত আবু বকর মুজরাই মধ্যপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে। অভিযুক্তরা হলেন- একই গ্রামের রবির ছেলে বাবুল (১৮), আলমের ছেলে রিশাদ (১৬) ও সালামের ছেলে পারভেজ (১৬)।

রামদী ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯ ওয়ার্ডের ইউপি সদস্য নূরজাহান বেগম ও ৯ ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসাদ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, কিছু দিন আগে দুর্ঘটনায় আহত হন কুলিয়ারচর উপজেলার বীর কাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিনা বেগম। উপজেলার রামদী ইউনিয়নে মুজরাই মধ্যপাড়া গ্রামের ওই শিক্ষিকাকে দেখতে আসে ওই বিদ্যালয়ের চার ছাত্র-ছাত্রী। এ সময় রাস্তায় ওই ছাত্রীদের অশালীন কথাবার্তা বলেন ওই গ্রামের বাবুল, রিশাদ, পারভেজসহ কয়েকজন কিশোর। 

এ ঘটনা শিক্ষার্থীরা তাদের শিক্ষিকা হাসিনা বেগমকে জানায়। হাসিনা বেগম বিষয়টি আবু বকরের স্ত্রী আনিছা বেগমকে বলেন। আনিছা বেগম বিষয়টি নিয়ে রিশাদের বাবা আলমের কাছে বিচার দেন। আলম তার ছেলে রিশাদকে শাসন করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আলমের ছেলে রিশাদ, সালামের ছেলে পারভেজ ও রবি মিয়ার ছেলে বাবুলসহ আরও কয়েকজন আবু বকরের বাড়িতে গিয়ে আনিছা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও তাকে খুঁজতে থাকেন। এ সময় আনিছার স্বামী আবু বকর বাড়িতে এসে আনিছাকে খোঁজার কারণ জিজ্ঞেস করলে তারা আবু বকরকে বেধড়ক মারপিট করেন। এ সময় আবু বকরের ভাতিজা সজীব বাধা দিতে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে গুরুতর আহত আবু বকরকে উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে রিশাদ, বাবুল ও পারভেজদের বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

কুলিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। এলাকার উত্তেজিত জনতা ওই কিশোরদের বাড়িতে আগুন দিয়েছে বলে শুনেছেন তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com