বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ঈদ শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইডস মাধবপুরে পর্যটক তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ১ ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল CBMS এর মাধ্যমে গত আড়াই মাসে প্রায় ২৫ হাজার UP অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি! নবীনগরে ৩০ কেজি চালে কম দেন ২ থেকে ৩ কেজি!

আজ সৌদি আরবে মুখোমুখি মেসি-রোনাল্ডো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২৩২ Time View

আজ ১৯ জানুয়ারি ৯০ মিনিটের যুদ্ধে মহারণ। সৌদি আরবের বুকে ফের একবার মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এলএম টেন’ ও ‘সিআর সেভেন’-এর মধ্যে সেই লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল দুনিয়া। সৌদি আরবে পিএসজি-র সামনে আল নাসের ও আল হিলালের সম্মিলিত দল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় আজ রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো সৌদি আরবের রঙে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামছেন অধিনায়কের আর্মব্যান্ড পরেই। সেই প্রীতি ম্যাচে আল নাসের ও আল হিলালের মিলিত দলকে নেতৃত্ব দেবেন পর্তুগালের মহাতারকা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এই ম্যাচ দেখার জন্য উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে। স্টেডিয়ামে বসে খেলা দেখা ছাড়াও টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে এই মেগা ম্যাচ দেখার আগ্রহ বাড়ছে সমর্থকদের মধ্যে। সৌদি আরবে মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলবে ফরাসি জায়ান্ট প্যারিস সঁ জরমঁ-এর। সেই ম্যাচে পিএসজির প্রতিপক্ষ হবে আল হিলাল এবং আল নাসের ক্লাবের যৌথ একাদশ।

স্টেডিয়ামে বসে এই ম্যাচের টিকিটের জন্য ২০ লাখের বেশি মানুষ অনলাইনে আবেদন করেছেন। কারণ শুধু তো মেসি বনাম রোনাল্ডো নয়, নেইমার, কিলিয়ান এমবাপের মতো তারকাও এই ম্যাচে খেলবেন। স্পেশ্যাল টিকিটের জন্য নিলাম হচ্ছে। বিশেষ টিকিটটির মালিক যিনি হবেন, তিনি খেলার শেষে সাক্ষাৎ করতে পারবেন দুই মহাতারকার সঙ্গে। এমনকী তাঁদের সঙ্গে ছবি তুলতে পারবেন। যেতে পারবেন ড্রেসিংরুমেও।

সূত্রের খবর, এই ম্যাচের টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। একসময়ে অনলাইনে টিকিট কাটার জন্য প্রায় ২০ লাখ মানুষ অপেক্ষারত ছিলেন। এর আগে ক্লাব পর্যায়ে মেসি ও রোনাল্ডো বহুবার মুখোমুখি হয়েছেন লা লিগায়। তবে দুই তারকারই ঠিকানা বদলে গিয়েছে এখন। রোনাল্ডো চলে এসেছেন সৌদি আরবে। মেসির নতুন ঠিকানা প্যারিস সাঁ জাঁ। বিশ্বকাপ পর্ব এখন শেষ। মেসি নেমে পড়েছেন ক্লাবের হয়ে। গোলও করেছেন। রোনাল্ডো এখনও নামেননি। ১৯ জানুয়ারি সেই মাহেন্দ্রক্ষণ। মেসির সামনে রোনাল্ডো। গোটা বিশ্ব তাকিয়ে সেই ম্যাচের দিকে। আরব দেশে অভিষেক হবে রোনাল্ডোর।

তবে আল নাসেরের হয়ে রোনাল্ডোর প্রথম ম্যাচ ২২ জানুয়ারি। প্রতিপক্ষ ইত্তিফাক। তবে ফুটবলপ্রেমীদের চোখ এখন ১৯ তারিখের পিএসজি বনাম আল হিলাল ও আল নাসেরের সম্মিলিত দলের ম্যাচের দিকে। কারণ সেই ম্যাচে যে একাধিক তারকা একে অপরের বিরুদ্ধে খেলবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS