1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

অডিট করতে পারবে না আহমেদ জাকির

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৬.২০ পিএম
  • ২৬৫ Time View

পুঁজিবাজারের কোন কোম্পানির অর্থিক প্রতিবেদন অডিট করতে পারবে না আহমেদ জাকির অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

বুধবার (১৮ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিএসইসির জারিকৃত আদেশে বলা হয়, পুঁজিবাজারের চারটি মিউচুয়াল ফান্ডের প্রায় ১৫৮ কোটি আত্মসাতের যে ঘটনা ঘটেছে, সেখানে চারটি তহবিলেরই নিরীক্ষার দায়িত্বে ছিল আহমেদ জাকির অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। তহবিলগুলো হলো ইউএফএস–আইবিবিএল শরিয়া ইউনিট ফান্ড, ইউএফএস–পপুলার লাইফ ইউনিট ফান্ড, ইউএফএস–পদ্মা লাইফ ইসলামিক ইউনিট ফান্ড ও ইউএফএস–ব্যাংক এশিয়া ইউনিট ফান্ড। এসব ফান্ড বা তহবিলের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ইউনিভার্সেল ফাইন্যান্সিয়াল সলিউশনস (ইউএফএস)।

বিএসইসি বলছে, সংস্থাটির প্রাথমিক তদন্তে এসব তহবিলের নিরীক্ষাকালে নিরীক্ষা প্রতিষ্ঠান আহমেদ জাকের অ্যান্ড কোংয়ের অপেশাদারত্বের প্রমাণ মিলেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ইউএফএসের ব্যবস্থাপনায় থাকা সব মিউচুয়াল ফান্ডের নিরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের নিরীক্ষা কার্যক্রম থেকে প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে বিএসইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com