1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান টানা দুই দফা কমার পর ঊর্ধ্বমুখী সোনার বাজার, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে শ্যামপুর সুগার মিলস বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা আন্তর্জাতিক মাদক চোরাচালানের ঝুঁকিতে বাংলাদেশ, প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: মোয়াজ্জেম হোসেন আলাল ১০ই মহররম পবিত্র আশুরা দিবস কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি

২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, আক্রান্ত ১৪

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৬.১০ পিএম
  • ২২৬ Time View

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ালো পাঁচজনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০ জনে।

বুধবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা আটজন এবং ঢাকার বাইরের ছয়জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৮ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৯ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ২২৯ জন।

অন্যদিকে, এসময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৬৮ জন এবং ঢাকার বাইরের ১৮৫ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com