বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক স্বীকৃতি, বিসিআইয়ের সদস্য হলো বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ লিমিটেড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কালিয়াতে প্রস্তুতিমুলক সভা বাংলাদেশ সাংবাদিক সমিতির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশ সেজে মাদক ব্যবসা: র‌্যাবের হাতে এক যুবক আটক বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২০১ Time View

ইউক্রেনের রাজধানী কিউভে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ১০জন শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সকালে রাজধানী কিয়েভ থেকে দূরে ব্রোভারি শহরে একটি স্কুল ভবনের ওপর হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা জানান, কিন্ডারগার্টেন ও আবাসিক ভবনের পাশে সোমবার সকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় কিন্ডারগার্টেনটিতে শিশু ও শিক্ষক, কর্মকর্তারা ছিলেন। তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। কী কারণে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত চলছে।

দেশটির ন্যাশনাল পুলিশের প্রধান ইগর কিলিমেনকো বলেন, আমরা যতটুকু জানি, স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাসট্রাইরিস্কি,উপ-স্বরাষ্ট্রমন্ত্রী, বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৮ জন নিহত হয়েছেন। ডিডাব্লিউ, বিবিসি,  রয়টার্স, এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS