1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি উৎপাদনের বিকল্প নেই

  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ৮.৪১ পিএম
  • ২২৯ Time View

রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে আধুনিক কৃষি উৎপাদনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার (১৬ জানুয়ারি) রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেম্বার ভবনে আয়োজিত ‘রংপুর বিভাগের বিদ্যমান ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মো. জসিম উদ্দিন বলেন, ‘বর্তমানে আমরা ৬০ বিলিয়ন ডলার রফতানি করি। এই রফতানিকে আমাদের ৩০০ বিলিয়ন ডলারে নিতে হবে। রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে গার্মেন্টেসের বাইরে নতুন নতুন পণ্য নিয়ে কাজ করতে হবে। এ জন্য কৃষি উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, রংপুর অঞ্চল সাময়িকভাবে পিছিয়ে থাকলেও দীর্ঘ মেয়াদে পিছিয়ে নেই। বাংলাদেশের যে উন্নয়নযাত্রা, সেই যাত্রায় সরকার রংপুরকেও সহযাত্রী করে নিয়েছে। এর অংশ হিসেবে রাজধানী ঢাকার সঙ্গে রংপুরের ছয় লেনের মহাসড়কসহ ব্যাপক পরিমাণে অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়েছে। সরকারের যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্নকে সত্যি করার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে নিয়ে আসা প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পৃথিবীতে একটি নতুন মেরুকরণ হয়েছে। এখন জাপান, কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো তাদের ব্যবসা চীন থেকে অন্য কোথাও স্থানান্তর করতে চায়। ব্যবসা স্থানান্তের এই সুযোগটা বাংলাদেশকে নিতে হবে। বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে নিয়ে আসতে হলে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। সরকার এরই মধ্যে এ জন্য কাজ শুরু করেছে।

যেখানে কাঁচামাল আছে সেখানে কারখানা স্থাপন করতে হবে উল্লেখ করে মো. জসিম উদ্দিন বলেন, রংপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে কাঁচামাল নিয়ে এসে ঢাকায় সেগুলো প্রক্রিয়াকরণ করা হয়। এতে একদিকে পচনের ফলে খাবার অপচয় হয়, অন্যদিকে পরিবহন খরচসহ সামগ্রিকভাবে ব্যবসার খরচ বেড়ে যায়। ব্যয় কমাতে প্রচলিত রীতি ভেঙে স্থানীয় পর্যায়ে কারখানা স্থাপনের অনুরোধ জানান তিনি।

রংপুর দেশ-বিদেশের ব্যবসায়ীদের জন্য একটি আদর্শ স্থান হতে পারে উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে রংপুর চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, রংপুরে বৈষম্য দূরের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে হবে। এখানে জমির দাম অনেক কম। স্বল্পমূল্যে লোকবল পাওয়া যায়। তাই এ সুযোগ কাজে লাগাতে দেশি-বিদেশিদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের আরও উদ্যোগী হতে হবে।

এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, বিগত দশকে দেশের অর্থনীতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বেসরকারি খাতের হাত ধরেই অথনীতির এ উন্নয়ন সম্ভব হয়েছে। সামনের দিনের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সুপরিকল্পিত কর্মসূচি হাতে নিতে হবে।

রংপুর বিভাগের বিদ্যমান ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন।

মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন সরকারি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা, রংপুর বিভাগের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com