1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শরীয়াহ ভিত্তিক ক্যাপিটাল মার্কেট গড়তে কাউন্সিল গঠন

  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ৮.২১ পিএম
  • ৩৭০ Time View

ইসলামিক শরীয়াহ ভিত্তিক বিভিন্ন প্রকার সিকিউরিটিজ ইস্যুসহ ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠনের ক্ষেত্রে কমিশনকে যথাযথ পরামর্শ দেয়ার উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ৯ সদস্য বিশিষ্ট শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করা হয়েছে। কমিশনের ৮৪৮ তম সভায় সর্বসম্মতিক্রমে এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল ২০২২ এর বিধি-৪ ও বিধি-৫ এ বর্ণিত শরীয়াহ স্কলার এবং ইন্ডাস্ট্রির অভিজ্ঞ সদস্যদের যোগ্যতার শর্ত বিবেচনায় নিয়ে কমিশনের শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য হিসেবে ৫ জন শরিয়াহ স্কলার ও ৪ জন এক্সপার্ট সমন্বয়ে ৯ সদস্য বিশিষ্ট শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের বাধ্যবাধকতা রয়েছে।

এর আলোকে কমিশন শরীয়াহ অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রশিদকে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কাউন্সিল এর জন্য নির্বাচিত ৫ জন শরিয়াহ স্কলার সদস্য হলেন: ১. অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ; ২. মুফতি শহীদ রাহমানী; ৩. মুফতি ইউসুফ সুলতান সিএসএএ, সিআইএফই; ৪. মুফতি ড. ওয়ালিউর রহমান খান (ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি); ৫. মওলানা শাহ ওয়ালী উল্লাহ।

অন্যদিকে ০৪ জন এক্সপার্ট সদস্য হলেন: ১. অধ্যাপক আবু তালেব ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এক্সপার্ট ; ২. এ কে এম নুরুল ফজল বুলবুল- লিগাল এক্সপার্ট ; ৩. অধ্যাপক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া এফসিএমএ-অ্যাকাউন্টিং এক্সপার্ট; ৪. মেজবাহ উদ্দিন আহমেদ, এফসিসিএ, সিআইপিএ, সিএসএএ- ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট।

উল্লেখ্য, শরিয়াহ অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে ইসলামিক শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ নিয়ে আসার সুযোগ বৃদ্ধি পাবে এবং ইসলামিক শরিয়াহভিত্তিক সিকিউরিটিজে আগ্রহী দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আরোও উৎসাহী হবেন। এতে দেশের পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধি পাবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com