1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ১২.০৯ পিএম
  • ২৭৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস-ট্রাক ও দ্রুতগতির দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কর চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫), পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২) ও মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫)। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকা থেকে বরকত পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পরে পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণহীন বাসটির সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এদিকে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com