1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বুর্জ খলিফায় শাহরুখের ছবির ট্রেলার

  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ১২.০৪ পিএম
  • ৪৩৯ Time View

বলিউড বাদশা শাহরুখের ‘পাঠান’ মুক্তির সময় যতই ঘনিয়ে আসছে, ততই ভক্তদের মাঝে সিনেমাটি নিয়ে তুমুল আগ্রহ তৈরি হচ্ছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে অনেক প্রতীক্ষিত ও আলোচিত সিনেমা ‘পাঠান’। তাই এই সিনেমা দেখার অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন কিং খানের ভক্ত-অনুরাগীরা। চার বছরেরও বেশি সময় পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাই ভক্তদের উন্মাদনাও বেশি।

ভারতের পাশাপাশি দুবাইয়েও শাহরুখের ফ্যানের সংখ্যা কম নয়। তাই দুবাইয়ে সিনেমার প্রচারে উপস্থিত ছিলেন শাহরুখ খান। বুর্জ খলিফা সেজে উঠল ঝলমলে আলোয়। দুবাইয়ের দীর্ঘতম বিল্ডিংয়ের গায়ে দেখা গেল ‘পাঠান’ সিনেমার ট্রেলার।

ট্রেলারের রিলিজ থেকেই এই সিনেমা তুমুল আলোচনায় রয়েছে। কখনো এই সিনেমার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি, কখনো আবার কোপ বসিয়েছে সিবিএফসি। ট্রেলারে রোমান্স, অ্যাকশন সবই চোখে পড়েছে।

তবে যে অ্যাকশন মুডে ধরা দিয়েছেন শাহরুখ, দীপিকা, সেইভাবে আগে কখনো দেখা যায়নি তাদের। সম্প্রতি দুবাইয়ে হাজির হয়েছিলেন শাহরুখ নিজেই। তখনই বুর্জ খলিফায় প্রদর্শিত হয় পাঠানের ট্রেলার। ট্রেলার দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

উল্লেখ্য, কিং খানকে স্বাগত জানাতে শাহরুখ খান ফ্যান ক্লাবের তরফ থেকে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। সারাদেশে ছড়িয়ে থাকা ফ্যানেদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ শোয়ের। দেশের ২০০টি শহরে ফ্যান ক্লাব এসআরকে ইউনিভার্সের তরফ থেকে আয়োজন করা হয়েছে শোয়ের। অনুমান করা হয়েছে, এই বিশেষ শো থেকেই ‘পাঠান’ সিনেমার আয় হবে প্রায় ১ কোটি রুপি। প্রথম দিনে মুম্বাইয়ের সাত থেকে আটটি শোয়ে হবে এই সেলিব্রেশন। অন্যদিকে দিল্লিতে হবে ৬টি শো।

এছাড়াও বিভিন্ন শহরে হতে চলেছে কয়েকশো শো। শুধুমাত্র প্রথমদিনেই আটকে থাকবে না এই সেলিব্রেশন। ভারতের প্রজাতন্ত্র দিবসের সপ্তাহজুড়েই চলবে এই শো। এমনকী ‘পাঠান’ নিয়ে মার্চেনডাইজের প্ল্যানও করছে তারা।

এসআরকে ইউনিভার্সের কো ফাউন্ডার যশ পাঠানি বলেন, ‘আমরা পাঠান লেখা টিশার্টও বিতরণ করব। ঢোল থাকবে, স্পেশাল কাট আউট থাকবে, আমরা উৎসবের মতো করে পাঠানের সেলিব্রেশন করব।’ সবমিলিয়ে বড়সড় সেলিব্রেশনের পরিকল্পনা রয়েছেন ফ্যান ক্লাবের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com