1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

কম্বল দেওয়ার পর নৌকায় ভোট চাইলেন মাহি

  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৮.২৭ পিএম
  • ২৯৭ Time View

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫০০ অসহায়, দরিদ্র ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। রবিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার রংপুর স্কুলে আলহাজ সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্দোগে এসব কম্বল বিতরণ করেন তিনি। বিতরণের পর নৌকার ভোটও চান।

এসময় তিনি বলেন, আমার স্বামী রাজনীতিবিদ রাকিব সরকার ও তার পরিবারের লোকজন গাজীপুরে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করেন। কিন্তু এবার আমাকে ভালোবেসে চাঁপাইনবাবগঞ্জবাসীকে ভালোবেসে এখানে এসেছেন। তিনি আমাদেরকে বঞ্চিত করেননি। এখানেও কম্বল পাঠিয়েছেন। তাই আমার স্বামী রাকিব সরকারকে অসংখ্য ধন্যবাদ।

তিনি আরও বলেন, আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আসন্ন উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জিয়াউর রহমান জিয়াকে। আমি এখানে এসে দেখলাম চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রাস্তা-ঘাট চিকিৎসাসেবা অনেক পিছিয়ে। তাই এলাকার উন্নায়ন করতে আগামী ১ ফেব্রুয়ারি সবাই নৌকায় ভোট দিবেন।

এসময় চিত্রনায়িকা মাহির স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকারও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com