1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গুগলে ভয়ংকর সাইবার অ্যাটাক

  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৬.৩৮ পিএম
  • ২৫৭ Time View

সম্প্রতি ভয়ংকর সাইবার হামলার স্বীকার হয়েছে গুগলের ব্রাউজার গুগল ক্রোম। জনপ্রিয় এই ইন্টারনেট ব্রাউজারের সুরক্ষায় বড়সড় গাফিলতির খবর পাওয়া গেছে। ফলে ২৫০ কোটি ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর তথ্য বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে মনে করছেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা।

সম্প্রতি ইমপ্রিভা রেড নামে একটি ইন্টারনেট সুরক্ষা সংস্থা এই তথ্য প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, সিভিই-২০২২-৩৬৫৬ নামের এই সুরক্ষার গাফিলতির ফলে হ্যাকারদের হাতে গোপন তথ্য চলে যেতে পারে। ব্যবহারকারীর ক্রিপ্টো ওয়ালেট ও ক্লাউড প্রোভাইডারদের ইউজারনেম, পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।

ইমপ্রিভা রেড সংস্থার এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, ব্রাউজার যে পদ্ধতিতে ফাইল সিস্টেমের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ও সিমলিংক যেভাবে প্রসেস করে সেখানেই এই সুরক্ষার গাফিলতি খুঁজে পাওয়া গেছে। সিমলিংক বা স্যামবলিক লিংক হলো এক ধরনের ফাইল যা অন্য ফাইল অথবা ডিরেক্টরিকে নির্দেশ করে। শর্টকাট, রিডাইরেকটিং পাথ অথবা ফাইল অর্গানাইজ করতে সিমলিংক কাজে লাগে।

ব্লগ পোস্টে জানানো হয়েছে, গুগল ক্রোমের ক্ষেত্রে ফাইল ও ডিরেক্টরি যেভাবে প্রসেস করে সেই সিমলিংকে সমস্যা দেখা গিয়েছে। এক কথায় সিমলিংক কোন দিকে পয়েন্ট করছে তা ব্রাউজার সঠিকভাবে পরীক্ষা করছে না। ফলে সংবেদনশীল ফাইল চুরি হয়ে যাচ্ছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com