1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Title :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ সোলার পণ্য আমদানিতে শুল্ক-কর সুবিধা নিয়ে জটিলতা দূর করল এনবিআর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইলস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি ময়মনসিংহের এমপি বাচ্চুর বিরুদ্ধে জমি জবরদখল ও ভূয়া দলিলে ঋণ নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামী ব্যাংক-মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির

বাণিজ্যমেলায় ১৪ দিনে জরিমানা ৪৬ হাজার টাকা

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৯.০৪ পিএম
  • ২৩২ Time View

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দিন দিন মেলায় বাড়ছে ক্রেতাসমাগম। এদিকে মেলায় আসা ক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ও নানা অনিয়মের অভিযোগে গত ১৪ দিনে ১৪টি প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা, ৯ জানুয়ারি পাঁচটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, ১০ জানুয়ারি দুইটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা, ১১ জানুয়ারি দুইটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা, ১৩ জানুয়ারি চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, খাবারের দাম বেশি রাখা, দোকানে মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, মিথ্যা লোভনীয় অফার দেওয়া, খাবারের মেয়াদউত্তীর্ণ ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com