1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

রমজানে নিত্যপণ্যের ঘাটতি না হওয়ার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৮.২৬ পিএম
  • ২১৫ Time View

এবার রমজানে নিত্যপণ্যের কোনো ঘাটতি হবে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, এলসি কমলেও রমজানে নিত্যপনের ঘাটতি হবে না। পর্যাপ্ত পরিমাণে পণ্যের মজুত আছে। এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই।

এর আগে গত ৪ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানিয়েছিলেন, ভোজ্যতেল, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, খেজুর ও চিনি রমজান মাসের জন্য দরকারি পণ্য। এ ৬টি পণ্য মজুত রাখার ব্যবস্থা করা হবে।

এছাড়া নাইজেরিয়ার যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতি বিষয়ক মন্ত্রী অধ্যাপক ইসা আলী ইব্রাহিম পান্তামির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কেও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ীদের জন্য অ্যাসোসিয়েশন গড়ে তোলা হবে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনার কথাও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, আলোচনায় নাইজেরিয়ার সঙ্গে আমদানি-রফতানির পরিমাণ বাড়ানোর ইস্যু উঠে এসেছে। এর ফলে নাইজেরিয়াতে বাংলাদেশের পোশাক বা অন্যান্য পণ্য সামগ্রী রফতানির ভালো সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনার রয়েছে।

এদিকে নাইজেরিয়ার মন্ত্রী ইসা আলী ইব্রাহিম পান্তামি জানান, বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বাণিজ্য বাড়াতে আগ্রহী তারা। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নাইজেরিয়ার ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদেরও নাইজেরিয়ায় বাণিজ্যের সুযোগ নেয়ার জন্য আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com