শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে টিক্যাবের ৫ দাবি বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা বাতিল, সংসদে বিল পাস ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন: মুহাম্মদ আতা উল্লাহ খান

সায়দাবাদে মলমপার্টির খপ্পরে যুবক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২০১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর সায়দাবাদ জনপদের মোড় থেকে অচেতন অবস্থায় মোহাম্মদ হৃদয় (৩৪) নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে। তিনি বাসের ভেতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে ভর্তি করা হয়েছে।

হৃদয়কে হাসপাতালে নিয়ে যাওয়া ‘জিএমই ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে রাজধানীর তোপখানা রোডের মেডিকেলে যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আলি হোসেন জানান, প্রতিষ্ঠানটির বিক্রয়প্রতিনিধি হিসেবে কাজ করেন হৃদয়।

তিনি আরও বলেন, মালামাল নিয়ে নরসিংদী যান তিনি। সেখান থেকে ফেরার পথে বাসের ভেতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। অজ্ঞান করে তার সঙ্গে থাকা ৩০ হাজার টাকা ও তার ব্যবহৃত এন্ড্রয়েড মোবাইল ফোনটি হাতিয়ে নিয়েছে তারা। পরবর্তীতে তার সঙ্গে থাকা এনালগ আরেকটি ফোনের মাধ্যমে খবর পেয়ে বিকেলে জনপদ মোড়ে রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, হৃদয়ের স্টোমাক ওয়াশ করানোর পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি রেখেছেন চিকিৎসকরা। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS