1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৬.০০ পিএম
  • ২১৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুমটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমনিহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (৩২) ও ও তার মেয়ে তাজমিরা তাবাসসুম তাসিন (৭)।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে সন্তানদের নিয়ে বুড়িমারী বাজারের দিকে যাচ্ছিলেন সুমি আক্তার। ঘুমটি নামক এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রেন তাদের ধাক্কা দিলে তারা ট্রেনের নিচে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মা সুমি আক্তার ও মেয়ে তাজমিরা তাবাসসুম তাসিনের মৃত্যু হয়। এছাড়া তার ৩ বছর বয়সী ছেলে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এছাড়া আহত ওই শিশুকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com