1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ১০

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ৮.৩৯ পিএম
  • ২৪৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়েই বিপত্তি। একদিনে আগুনে দগ্ধ হয়ে ১০ জন ভর্তি হয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। দুর্ঘটনা এড়াতে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।

শীত শুরু হলেই রংপুর বিভাগের বিভিন্ন জেলায় অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বাড়ে। প্রতিবছরের মতো এবারও আগুন পোহাতে গিয়ে একদিনে ১০ জন দগ্ধ হয়েছেন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। তারা সবাই বৃদ্ধা। ডিসেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত দগ্ধ হয়ে মারা গেছেন ২ জন।

বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক ডা. মো. শাহীন শাহ্ বলেন, ‘শীতের শুরুতে রংপুর অঞ্চলে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে মানুষ অগ্নিদগ্ধ হচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ মারা যান। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে শীতের সময় গ্রামপর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক কাজ করা উচিত। সচেতন হলে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সূত্রে জানা গেছে, গত বছর শীতে জানুয়ারির মধ্যভাগ থেকে খড়কুটো জ্বালিয়ে অগ্নিদগ্ধের খবর ছিল অনেক বেশি। মৃত্যুর সংখ্যা ছিল ৭। দগ্ধ রোগীর সংখ্যা ছিল ৭০।

সূত্রটি আরও জানায়, হাসপাতালের বার্ন ইউনিটে ২৬ জন অগ্নিদগ্ধ রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ  হয়েছেন ১০ জন। এছাড়া চুলায় রান্না ও গরম পানি বহন করতে ১৬ জন দগ্ধ হয়েছেন। তাদের শরীরে ১০ থেকে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। গত ১৫ দিনে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি আছে ২৫৪ জন। যাদের বয়স এক মাস থেকে দেড় বছরের মধ্যে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, রংপুরে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com