1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

গাইবান্ধায় চারদিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ১১.১৩ এএম
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধা থিয়েটারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার থেকে চারদিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। ‘অশুভ বিনাশী লড়াই ঐকতানে চলি সবাই’ এই শ্লোগানে সকাল ১১টায় শহীদ মিনার চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতিমন্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজী। এরপর শহীদ মিনার চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদল, ৩৫ বছর উদযাপন পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম বাবু প্রমুখ। 

দুপুর ১২টায় ইসলামিয়া হাইস্কুল মাঠে পাতাখেলা, বিকাল ৪টায় কানন থিয়েটারের নাটক বউ এবং গাইবান্ধা থিয়েটার ও নন্দন থিয়েটারের নাটক গাঁও গ্যারামের কিচ্ছা, সন্ধ্যায় আলোচনা, কুড়িগ্রামের কৃপা সিন্ধু ও তার দলের কৃশান পালা- বনবাসে সীতা অনুষ্ঠিত হয়। 

সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মতলুবর রহমান, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, আরিফুল ইসলাম বাবু প্রমুখ। 

এছাড়া ১২ জানুয়ারী পৌর শহীদ মিনার চত্বরে সন্ধ্যে ৫টায় আলোচনা, রংপুর থিয়েটার ফোর্সের নাটক- যুদ্ধ সে আর নয়, গাইবান্ধা অন্তরঙ্গ থিয়েটারের নাটক- ঈশ্বরের সন্তান নয়, অভিশাপ এবং সুন্দরগঞ্জ নাছিমা পুতুল নাচের- পুতুল নাচ। ১৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যে ৫টায় পৌর শহীদ মিনার চত্বরে রংপুর প্রতিবন্ধী সঙ্গীত অঙ্গনের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীদের গান, লালমনিরহাট কাশিয়াবাড়ি দুর্গাপুরের যাত্রাপালা- সাগর ভাসা। ১৪ জানুয়ারী শনিবার সন্ধ্যে ৬টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক জহুরুল কাইয়ুম এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সেলিম আল দীনের গান পরিবেশিত হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com