1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

একুশে বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৪৮ পিএম
  • ৫৮১ Time View

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন বিকেল ৩টায় ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন। তবে ১৫ ফেব্রুয়ারি বইমেরা শুরু হলেও কতদিন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। মেলায় স্টল বরাদ্দের তারিখ আগামী দু/একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

এর আগে অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত শর্তসাপেক্ষে করার প্রস্তাব দেয় বাংলা একাডেমি। স্বাস্থ্যবিধি মানা ও টিকা নেওয়ার শর্তে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বইমেলা আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির বইমেলা আয়োজক কমিটির এক সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এরপর এটি সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হয়।

এর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর কথা থাকলেও গত ১৬ জানুয়ারি তা দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com