বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ” ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

যাত্রাবাড়ীতে যুবকের গলায় ফাঁস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২২১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় মো. ইমরান হোসেন নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার  দিবাগত রাত ১টার সময় বাসার ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সোয়া ২টায় মৃত্যু ঘোষণা করেন।

নিহতের ভাই মইন উদ্দিন ঢাকা পোস্টকে জানান, আমার ভাই একজন লেগুনার ড্রাইভার। আমি মা এবং ছোট ভাইকে নিয়ে একসঙ্গে থাকি। রাতে খাওয়া-দাওয়া শেষে এসে রুমে ঢুকে দেখি সে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কি কারণে তিনি আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারছি না। বর্তমানে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকার সালাউদ্দিনের বাসায় ভাড়া থাকি। আমাদের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানা পূর্ব কেউবুলিয়া গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS