1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

প্রবল ঠান্ডায় ভারতে ২৫ জনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৮.১৫ পিএম
  • ২৪৭ Time View

প্রবল ঠান্ডায় বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লিসহ এর আশপাশের এলাকা। শুক্রবার (৬ জানুয়ারি) দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া শৈত্যপ্রবাহ বইছে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানাসহ বেশ কয়েকটি রাজ্যে। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভারতের কানপুরে এক দিনে প্রবল ঠান্ডায় ২৫ জনের মৃত্যু হয়েছে।

দিল্লি এখন টেক্কা দিচ্ছে হিমালয়ের পাহাড়ি শহরগুলোকে। কনকনে ঠান্ডার পাশাপাশি কুয়াশার চাদরে মোড়া ভারতের রাজধানী। দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চল আয়ানগরে তাপমাত্রা নেমেছে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্মরণকালের সর্বনিম্ন।

একদিকে শীত অপরদিকে ঘন কুয়াশায় বিপাকে স্থানীয় বাসিন্দারা। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে বিমান, ট্রেন ও যান চলাচল। এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শহরজুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।

দিল্লিতে এমন পরিস্থিতি আরও কয়েক দিন থাকবে বলেও জানানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার কানপুর শহরে প্রবল ঠান্ডায় হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের জেরে ২৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ঠান্ডায় হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি পাওয়া ও রক্ত জমাট বেঁধে যাওয়ায় হার্ট ও ব্রেন অ্যাটাকের কারণ। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মৃত ২৫ জনের মধ্যে ১৭ জনের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দেয়ার কোনো সময়ই পাওয়া যায়নি। 

শুধু দিল্লি নয়, তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে পশ্চিমবঙ্গেও। শনিবার (৭ জানুয়ারি) কলকাতায় সর্বনিম্ন ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গেল পাঁচ বছরের মধ্যে শহরটির সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ ছাড়া দার্জিলিংয়ে সর্বনিম্ন ৪ দশমিক ৮, পুরুলিয়ায় ১০ দশমিক ১, শান্তিনিকেতনে সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ ছাড়াও তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, রাজস্থানসহ আরও বেশ কয়েকটি রাজ্য। আবহাওয়া দফতরের তথ্যমতে শনিবার হরিয়ানায় সর্বনিম্ন ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ভয়াবহ শীতে ভারতজুড়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com