1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Title :
ঐতিহাসিক শাপলা চত্বর দিবস আজ, নানা কর্মসূচি বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, কমলো ১% এর বেশি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ইন্সুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ ফাইন্যান্স দিনাজপুর সদর আসনের এমপি সাথে ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে সন্মানহানীকর বক্তব্যের ক্ষমা চেয়ে বীরগঞ্জ ইমারত নির্মানের সংবাদ সম্মেলন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ক্ষুদ্র আমানত সংগ্রহ ক্যাম্পেইন শুরু সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক

মৃত্যুহীন দিনে করোনায় আক্রান্ত ১০

  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৫.৫৮ পিএম
  • ১৯৬ Time View

সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪০ জনে অপরিবর্তিত রয়েছে। তবে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০ জন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৫০ জনে। তবে এ সময় আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৪৭৫ জন। সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৩টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৮৯৯টি এবং আগের নমুনা মিলিয়ে মোট পরীক্ষা করা হয়েছে এক হাজার ৮৯৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৩৬৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ। আগের দিন শুক্রবার (৬ জানুয়ারি) নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com