1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

মাধবপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ নিহত

  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ১.০৯ পিএম
  • ৩৯৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বালু বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন শনিবার (৭-জানুয়ারি) ভোর রাতে শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ থানার (ওসি) মাইনুল ইসলাম ভূইয়া জানান সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান, সিলেট থেকে ঢাকামুখী একটি বালু বোঝাই ট্রাক মৌলভীবাজারগামী একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে ট্রাক ও মাইক্রোবাস রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে মাইক্রোবাসের চালক কুলাউড়া উপজেলার কমলাটিলা গ্রামের ইয়াছিন আলীর ছেলে ছাদির আলী (২৫), মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার মাদানগর গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান (১৫) ও কমলগঞ্জের পশ্চিম ভেড়াছড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২) ঘটনাস্থলেই মারা যান।

আরও দুইজন মারা যান হাসপাতালে নেয়ার পর তারা হলেন কমলগঞ্জ উপজেলার মৃত আব্দুস সালাম মিয়ার স্ত্রী মোছা. সাদিয়া বেগম (২৬) ও একই উপজেলার বেরাঝড়া গ্রামের মৃত আব্দুল সালাম মিয়ার মেয়ে মোছা. হাবিবা আক্তার (২) এছাড়া কুলাউড়া উপজেলার মাদানগর গ্রামের আব্দুল হকের ছেলে রাজু আহমেদ (২৬), একই গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে নুরুল হক (৫১) ও আঞ্জব আলী (৬০) গুরুতর আহত হন। আহতদের প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com