1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

দর বাড়ার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৫.৫৭ পিএম
  • ২৫৭ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ১২ টাকা ১০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৭৫২ বারে ১১ লাখ ৫৯ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৬ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৩০ পয়সা বা ৮.২২ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স,সী পার্ল বীচ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও রপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com