1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

শীতের কাপড়ের যত্নআত্তি

  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৭.৫০ পিএম
  • ৫৪২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সাধারণত কাপড়ের ভেতরে থাকা কেয়ার-লেবেলগুলো আমাদের সবার কাছেই অস্বস্তির কারণ হয়ে থাকে। ছোট ছোট ফন্টের লেখা আর বিচিত্র সব আইকন আমাদের বেশিরভাগের কাছেই অর্থহীন মনে হয়। কাপড় কিনে বাসায় আনার সাথে সাথেই তাই আমরা সাধারণত এই অংশটি কেটে ফেলে দেই। কিন্তু আসলে ওই লেবেলগুলোতে সঠিকভাবে কাপড় ধোয়ার নিয়ম ও কীভাবে যত্ন নিলে পোশাকটি দীর্ঘস্থায়ী হবে এসব বিষয়ে গুরূত্বপূর্ণ তথ্য দেয়া থাকে।

বিশেষ করে বিশেষ ধরণের ফ্যাব্রিক ও অন্যান্য উপাদানে তৈরি শীতের পোশাক যদি বাকি সব কাপড়ের সাথে একইভাবে ধোয়া হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে তা পোশাকের অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

দেশজুড়ে এরই মাঝে কুয়াশার চাদর বিছিয়ে দিতে শুরু করেছে শীতকাল। গরম কাপড় পরা ও তা পরার আগে রোদে পুরোপুরি শুকিয়ে নেয়া তাই বর্তমানে প্রায় প্রতিটি বাসাবাড়ির সাধারণ চিত্র। শীতের এই প্রস্তুতিকালে আমরা যদি উল ও অন্যান্য বিশেষ উপাদানে তৈরি শীতের কাপড়গুলোর সঠিকভাবে যত্ন নিতে পারি, তবে সামনে আরও বেশি আত্মবিশ্বাসের সাথে আমরা পছন্দের শাল, সোয়েটার ও অন্যান্য গরম পোশাকগুলো পরতে পারবো।

কলের ঠান্ডা পানিতে ভেজানোর কারণে শীতের পোশাকগুলো অনেক সময় সাধারণ কাপড়ের তুলনায় ভারি হয়ে যায়। ফলে এগুলো সঠিকভাবে ধোয়া ও এ থেকে পানি ঝরানো কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। একই সাথে আর্দ্রতার কারণে শীতের কাপড়ের ভেতরে স্যাঁতস্যাঁতে ভাবও চলে আসতে পারে, যার কারণে পোকামাকড় ও জীবাণুর বিস্তার হতে পারে। তাই শীতের কাপড় পরবার আগে অবশ্যই একবার ধুয়ে নেয়া আবশ্যক। অন্যান্য ঋতুতে কাপড় ধোয়া তুলনামূলক সহজ মনে হলেও, শীতকালে ওই একই পরিমাণ কাপড় ধোয়া বেশি কষ্টসাধ্য মনে হয়। বিশেষ করে শহুরে ব্যস্ত জীবনের ফাঁকে প্রতিদিনের ব্যবহার্য ৩-স্তরের কাপড় ধোয়া অনেকের কাছেই বিরক্তিকর মনে হতে পারে।

তবে যারা নিজের স্বাস্থ্যের মতো করে কাপড়েরও যত্ন নিতে চান, তাদের জন্য এখন বাজারে আধুনিক ফিচারের বিভিন্ন ওয়াশিং মেশিন রয়েছে। ওয়াশিং মেশিন কাপড়ের যত্ন নেয় মোলায়েমভাবে। অন্যদিকে, কাপড়ে জমে থাকা ধুলা ও জীবাণুর বিরুদ্ধে রাফ-এন-টাফ ব্যবস্থা নিতেও কম যায় না।

শীতের কাপড়ের যত্নে টপ লোড ওয়াশিং মেশিন একটি ভালো অনুষঙ্গ হতে পারে। বাজারে এখন স্যামসাংসহ নানা ব্র্যান্ডের ওয়াশিং মেশিন পাওয়া যায়। স্যামসাংয়ের টপ লোড ওয়াশিং মেশিনে ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি থাকায় এটি ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। এর ‘ওবল টেকনোলজি’ কাপড়ের জট পাকানো ও নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে। এতে ‘হাইজিন সিস্টেম’ সুবিধা থাকায় ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও কাপড় ধোয়া সম্ভব হয়। এই প্রক্রিয়ায় কাপড়ে থাকা ৯৯.৯ শতাংশ ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং পুরোনো ও তেল চিটচিটে দাগও সহজে পরিষ্কার হয়।

এ সকল প্রয়োজনীয় ফিচারের পাশাপাশি, স্যামসাংয়ের ওয়াশিং মেশিনে রয়েছে ম্যাজিক ডিসপেনসার, যা পানির শক্তিশালী ঘূর্ণন তৈরি করতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে ডিপ সফটনার, যা কাপড়ের নষ্ট হওয়ার ঝুঁকি কমিয়ে আনে। পাশাপাশি ডিভাইসটির যেকোনো সমস্যা সহজে সমাধান করার জন্য এতে রয়েছে স্মার্ট চেক এবং আরও অনেক আধুনিক ফিচার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com