শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

দর বাড়ার শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০২ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৯  টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৭৬ বারে ২৬ লাখ ৫৪ হাজার ১০১টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ইয়াকিন পলিমার,রিংশাইন টেক্সটাইল, একমি পেস্টিসাইডস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও ফরচুন সুজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS