1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম পরিচয়ে বসবাসকারীগণসহ দুর্বল জনগণের উপরনির্যাতন অবসানের লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হউন ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি

  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৫.২৭ পিএম
  • ২৩৫ Time View

আগামী ৬ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আসর শুরুর কয়েকদিন আগেই প্রাইজমানি নির্ধারণ করল বিপিএল গভর্নিং কাউন্সিল। আসন্ন এই আসরে দেয়া হবে মোট ৪ কোটি টাকার প্রাইজমানি।

প্রাইজমানি নির্ধারণ করার লক্ষ্যে গত ৩১ ডিসেম্বর বৈঠকে বসে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, গতবারের তুলনায় অন্তত চার থেকে পাঁচ গুণ বাড়ানো হবে প্রাইজমানি।

প্রাইজমানি প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘ম্যান অব দ্য সিরিজ হয়তো ১০ লাখ টাকা দেওয়ার চিন্তা আছে। সেরা বোলার, সেরা ব্যাটারকে ভালো একটা এমাউন্ট দেওয়া…এরকম একটা চিন্তা আছে। প্রাইজমানিটা বাড়িয়েছি। চ্যাম্পিয়ন দল দুই কোটি রেখেছি আমরা। রানার্স আপ এক কোটি। এভাবে করে মোট ৪ কোটি টাকা থাকবে প্রাইজমানি।’

এদিকে গত আসরের তুলনায় প্রাইজমানি বাড়ালেও প্রযুক্তিগত দিক থেকে পিছিয়েই রয়েছে বিপিএল। এবারও শুরু থেকে থাকছে না ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)। তবে মল্লিক জানান, ‘ডিআরএসের ব্যাপারটা হলো, এটা এলিমেনেটরে থাকবে। তিনটা ম্যাচ হয়, আরেকটা ফাইনাল। এখানে কমপ্লিট ডিআরএস থাকবে। আর বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করতেছি। যেটা গতবার ছিল, তার থেকে আপগ্রেড ভার্শনের ডিআরএস থাকবে। যেটাকে আমরা বলি অল্টারনেট ডিআরএস।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com