1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন প্রশাসক

  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৫.০৮ পিএম
  • ২৮১ Time View

বরিশাল প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতম উদ্যোগ বছরের প্রথম দিনে সারা বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া। প্রতি বছরের মতো এবারো সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হলো।

১ জানুয়ারি ২০২২ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। এরি মধ্যে দিয়ে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে নতুন বছর ২০২২ সালের শুরুতে বরিশালে সর্বপ্রথম বই বিতরণ কার্ষক্রমের শুভ সুচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, উপাদক্ষ বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি কোমল মতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। পরে সেখান থেকে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথিসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি আঞ্চলিক উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল মোঃ আনোয়ার হোসেন। এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহবুবা হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।

১১ টায় মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের শুভ সূচনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল। সেখানে সভাপতিত্ব করেন সভাপতি মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রী ভানু লাল দে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোহন লাল দাসসহ আরও অনেকে। জেলা প্রশাসক বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে উপস্থিত থোকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।

সেখানে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রাথমিক বিদ্যালয়। নতুন বই পেয়ে উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা তাদের এই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন এক সম্ভাবনার। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেঁটে পড়েন। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com