মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটে স্বপ্না ফিজিওথেরাপী ও হিজামা সেন্টারের চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে স্যালভো কেমিক্যাল ​দুর্গম পাহাড়ে চালু হতে যাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিযুক্ত হওয়ায় ডিআরইউ’র অভিনন্দন ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর চুক্তি ডিপোজিট ও রিকভারি মান্থ উপলক্ষে প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন

এজেন্ট ব্যাংকিংয়ে দৈনিক লেনদেন দুই হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ Time View

এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকগুলোর লেনদেন প্রতিনিয়ত বাড়ছে। এজেন্টদের বড় অংশই দেশের বিভিন্ন গ্রাম, হাটবাজার ও ইউনিয়ন পরিষদ চত্বরে। ফলে এই সেবায় দিনে লেনদেন হচ্ছে প্রায় দুই হাজার কোটি টাকা। আর এজেন্ট ব্যাংকিং সেবার গ্রাহকদের অর্ধেকই এখন নারী। ফলে প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাওয়া এই সেবা নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে সহায়তা করছে। পাশাপাশি দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আনার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর শেষে এই সেবায় আমানত বেড়ে হয়েছে ৩০ হাজার ৬২৬ কোটি টাকা। গত বছরের অক্টোবরে যা ছিল ২২ হাজার ৭৭৩ কোটি টাকা। অর্থাৎ এক বছরে এজেন্ট ব্যাংকিং সেবায় আমানত বেড়েছে ৭ হাজার ৮৫৩ কোটি টাকা।

গত বছরের অক্টোবরে এজেন্ট ব্যাংকিং সেবায় গ্রাহক ছিল ১ কোটি ৩১ লাখ ৮৯ হাজার। গত অক্টোবরে যা বেড়ে হয়েছে ১ কোটি ৭০ লাখ ৪২ হাজার। গত অক্টোবরে এই সেবায় পুরুষ গ্রাহকের হিসাব ছিল ৮৫ লাখ ২২ হাজার ও নারী গ্রাহকের হিসাব ছিল ৮২ লাখ ৭০ হাজার। ২০২১ সালের অক্টোবরে পুরুষ গ্রাহকের হিসাব ছিল ৬৯ লাখ ৭৪ হাজার ও নারী গ্রাহকের হিসাব ছিল ৫৭ লাখ ২৩ হাজার। ফলে এক বছরের ব্যবধানে পুরুষ ও নারী গ্রাহকের ব্যবধান কমে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, গত অক্টোবরে এজেন্ট ব্যাংকিং সেবায় লেনদেন হয়েছে ৫৯ হাজার ৭৭০ কোটি টাকা। তার আগে সেপ্টেম্বরে লেনদেনের পরিমাণ ছিল ৫৯ হাজার ২৯৫ কোটি টাকা। আগস্টে লেনদেন হয়েছিল ৫৭ হাজার ৫৪২ কোটি টাকা।

এজেন্ট ব্যাংকিং সেবার আওতায় ঋণও মিলছে। গত অক্টোবরে বিভিন্ন ব্যাংকের এজেন্টরা ঋণ দিয়েছে ২৪০ কোটি টাকা। সেপ্টেম্বরেও একই পরিমাণ ঋণ দিয়েছিল এজেন্টরা। প্রান্তিক জনগোষ্ঠীকে ৯ শতাংশ সুদে এ ঋণ দেওয়া হয়। যদিও প্রান্তিক পর্যায়ে বিভিন্ন বেসরকারি সংস্থার ঋণের সুদের হার ২০ শতাংশের বেশি।

এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলও দেওয়া যায়। গত অক্টোবরে এ সেবার মাধ্যমে পরিষেবা বিল পরিশোধ হয়েছে ১৪৫ কোটি টাকা, সেপ্টেম্বরে যা ছিল ১৩৮ কোটি টাকা। আর এজেন্টদের মাধ্যমে গত অক্টোবরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৬০৬ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS