রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম ভোলাহাটের ‘সোর্স’ ইয়াকুব—প্রতারণার আড়ালে দেশবিরোধী গোয়েন্দা তৎপরতার অভিযোগ! আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চট্টগ্রাম রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম, সে অফিস যাতায়াত করেন ল্যান্ডক্রুজারে জামায়াতে ইসলামী ১১ দলীয় কেন্দ্রীয় নেতাদের আগমনে জনসমুদ্রে পরিনত কেরানীগঞ্জ জোট-ভোটে ডিজিটাল প্রচারণায় ব্যস্ত রাজনীতির মাঠ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত অগ্নিপরীক্ষা — ইলিয়াস হোসেন মাঝি জলঢাকায় গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের এক ভিন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট বিভাগের উদ্দ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নানান আয়োজনে বনভোজন অনুষ্ঠিত ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

সেতুমন্ত্রী: মেট্রোরেলের ভাড়া নিয়ে মোটেও সমস্যা হবে না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২০১ Time View

মেট্রোরেলের ভাড়া নিয়ে মোটেও সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, এখন রিকশায় উঠলেই তো ন্যূনতম ২০ টাকা ভাড়া দিতে হয়। সুতরাং ঢাকার মেট্রোর ভাড়া তো বেশি নয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ঢাকায় মেট্রোরেলে ভাড়া বেশি হলো কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, টেকনোলজির দিক থেকে অনেক উন্নত আমাদের মেট্রোরেল। মেট্রোরেলে শব্দদূষণ হতে পারে- এমন আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মানববন্ধনও করেছে। প্রধানমন্ত্রী শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন, আমিও কথা বলেছি। তাদের জানিয়েছি, আমাদের মেট্রোরেলে কোনো নয়েজ হবে না। উন্নত প্রযুক্তির কারণে শব্দও হবে না, শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, ঢাকার মেট্রোরেল আর অন্যান্য দেশের মেট্রোরেল এক নয়। মালয়েশিয়া ও থাইল্যান্ডের চেয়ে ভাড়া বেশি না। সময়ও অনেক বাঁচবে। মতিঝিল থেকে ৩৮ মিনিটে উত্তরা যেতে পারবে। ঢাকার যে অবস্থা সেখানে মাত্র ৩৮ মিনিটে এতোটা পথ চলে যাবে।

আগামী বছর এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করার আশা পুনর্ব্যক্ত করেন সড়কমন্ত্রী।

তিনি বলেন, ঢাকায় মেট্রোরেল নতুন এসেছে। মানুষকে অভ্যস্ত করতে হবে। এগুলো বাঁকা চোখে দেখার সুযোগ নেই। সেখানে সব অভিজ্ঞ ব্যক্তিরা বসে আছেন। কলকাতার মেট্রো এটা না, এটা অনেক আধুনিক প্রযুক্তিসম্পন্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS