1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

হাতীবান্ধায় দোলাপাড়া সীমান্তে বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশী নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১২.১৯ পিএম
  • ২৬০ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় দোলাপাড়া জিগারঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন গুরুতর আহত। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন মংলু (৪০) ও বড়খাতা দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন (২৩)। এ ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন পূর্ব ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাজু (২৫)। 

আহত সাজুর পরিবার সূত্রে জানা গেছে, তিনি রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খোকন এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

এলাকাবাসী ও বিজিপি সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলা সীমান্ত দিয়ে ১০/১২ জনের একটি দল ভারত থেকে গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিলেন। এসময় সীমান্তের ৮৮৮ মেইন পিলারের অধীন ৮ নম্বর সাব পিলার এলাকায় পৌঁছলে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার বড় মধুসূদন বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই বাংলাদেশি। পরে সঙ্গীরা গুলি বিদ্ধ নিহতদের নিজ বাড়িতে নিয়ে আসেন।

বড়খাতা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুল ইসলাম বলেন, গভীর রাতে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ নিজ বাড়িতে আছে।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে দুইটি মরদহ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com