1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অভিনয় করতে গিয়ে লাল কার্ড দেখলেন নেইমার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১০.৩৯ এএম
  • ৫২২ Time View

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের সেই রেশ এখনও কাটেনি, সেলেসাও সমর্থকদের চোখে যেন এখনও ভেসে আছে নেইমারদের কান্নার ছবি। চোখের জলে তাবৎ দুনিয়ার ফুটবলপ্রেমীদেরও কাঁদিয়েছিলেন তারা। বিশ্বকাপ ব্যর্থতা শেষে পিএসজির হয়ে ফিরতি ম্যাচটা ভুলে যেতেই চাইবেন ব্রাজিল তারকা।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে স্ট্রাসবার্গের বিপক্ষে খেলতে নেমেছিল পিএসজি। এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচটির দ্বিতীয়ার্ধে দুই মিনিটেরও কম সময়ে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে।

ম্যাচের ৬১ মিনিটের মাথায় স্ট্রাসবুর্গের মিডফিল্ডার আদ্রিয়ান থমাসনের মুখে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর ৬২ মিনিটের মাথায় স্ট্রাসবুর্গের ডি বক্সের মধ্যে ডাইভ দিলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। 

তাতে করে লাল কার্ড দেখেই মাঠ ছাড়েন পিএসজির এই তারকা ফুটবলার। এরপর ৬২ মিনিটেই দশজনের দলে পরিণত হয় পিএসজি।

তবে এর আগে ১৪ তম মিনিটে নেইমারের দারুণ ফ্রি কিক থেকে চমৎকার হেডে পিএসজিকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস।

এদিকে, বিশ্বকাপ জেতায় বাড়তি ছুটিতে লিওনেল মেসি। আর তাই আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়াই এদিন মাঠে নেমেছিল পিএসজি। নেইমারের লালকার্ডের পর শেষদিকে ম্যাচটা ড্র করতে বসেছিল লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে একেবারে শেষ মুহূর্তে ফরাসি তারকা এমবাপ্পের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com