আফতাব অটোমোবাইলস্ লিমিটেড-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার, সকাল ১০ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, জনাব সাইফুল ইসলাম। সভায় শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৫% হারে নগদ লভ্যাংশ (উদ্যোক্তা ও পরিচালকগণ ব্যতীত) এবং ৫% হারে বোনাস লভ্যাংশ সকল শেয়ারহোল্ডারগণকে প্রদানের জন্য অনুমোদন করা হয়।