1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

অর্থমন্ত্রী: আপনাদের করের টাকায় আজকের মহাঅর্জন

  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১.৩৬ পিএম
  • ২৩৯ Time View

আপনাদের করের টাকা দিয়ে আজকের এই মহাঅর্জন (মেট্রোরেল) বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে সেরা করদাতাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী সেরা করদাতার সম্মাননা স্মারক ও ট্যাক্স কার্ড তুলে দেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী বলেন, খাঁটি মুসলমান হতে হলে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে হবে। আমাদের ব্যবসায়ী, অর্থশালী ও বিত্তশালীদের প্রতি আহ্বান থাকবে তারা তাদের প্রতিবেশীদের সহায়তা করবে।

তিনি বলেন, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সহায়তা করা আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের এগিয়ে যেতে অনেক কাজ করতে হবে। আপনার সম্পদে গরিবের হক আছে, আপনারা যে অর্থ কর হিসেবে দেন তা দিয়ে সরকার উন্নয়ন কাজে বিনিয়োগ করে।

অর্থমন্ত্রী বলেন, গত ১০ বছর রাজস্ব খাতে অনেক উন্নয়ন হয়েছে। ১৪ থেকে ১৫ শতাংশ জিডিপিতে গ্রোথ বাড়ছে রাজস্ব খাত থেকে।

মেট্রোরেলের উদ্বোধনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষকে একের পর এক উপহার দিচ্ছেন। আপনাদের করের টাকা দিয়ে আমাদের এই মহাঅর্জন। ২০৪১ সালে আমাদের প্রত্যাশ্যা পূরণ করতে পারবো। ট্যাক্স দেওয়া শুধু দায়িত্ব নয়, ভালো কাজ এটা ভেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com