1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

আগামী সপ্তাহে পিএসজিতে ফিরছেন বিশ্বকাপ জয়ী মেসি

  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১২.৪২ পিএম
  • ৪৮৬ Time View

বিশ্বকাপের বিরতি শেষে আগামী সপ্তাহে পিএসজিতে ফিরছেন লিওনেল মেসি। পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

৩৫ বছর বয়সী মেসি দশ দিন আগে আর্জেন্টিনার হয়ে বিশ^কাপ শিরোপা জয় করেছেন। ফ্রান্সের বিরুদ্ধে তিনি ফাইনালে দুই গোল করেছেন। পেনাল্টি শ্যুট আউটে ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জয় করে মেসির দল । বিশ^কাপ জয়ের পর কাতার থেকে মেসি জাতীয় দলের সতীর্থদের সাথে আর্জেন্টিনা ফিরে সেখানে সকলের সাথে  শিরোপা জয়ের আনন্দ উদযাপনে ব্যস্ত রয়েছেন। একইসাথে কয়েকদিনের ছুটিও কাটাচ্ছেন। এ সম্পর্কে গাল্টিয়ার বলেছেন, ‘এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারে সবচেয়ে বড় শিরোপা অর্জন করেছে লিও। স্বাভাবিক ভাবেই এই জয়ের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে এখন তিনি আর্জেন্টিনায় আছেন। আগামী ১ জানুয়ারি পর্যন্ত তাকে ছুটি দিয়েছি। ২ অথবা ৩ জানুয়ারি সে ফিরে এসে ক্লাবে যোগ দিবে। তবে তারপরও কিছু দিন তাকে ম্যাচের বাইরে রাখা হবে। এই সময়ের মধ্যে মেসি বিশ^কাপের পর অন্তত ১৩-১৪ দিন সময় হাতে পাবে।’

এ ক’দিনে মেসি লিগ ওয়ানের দুটি ও ফ্রেঞ্চ কাপের একটি ম্যাচ মিস করবেন। ধারনা করা হচ্ছে আগামী ১১ জানুয়ারি সে দলে ফিরবে। 

এছাড়া আসন্ন গ্রীষ্মে মেয়াদ শেষ হতে যাওয়া বর্তমান চুক্তি আরো এক বছর বাড়ানোর জন্য পিএসজি সভাপতি নাসির আল-খেলাফি ও ক্লাবের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে মেসির আলোচনার কথা রয়েছে। 

গাল্টিয়ার বলেছেন মেসি না থাকলেও বিশ^কাপের অন্যান্য তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ও নেইমার বিরতি শেষে শুরু থেকেই মাঠে নামবেন। বিশ^কাপ ফাইনালে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেও ফ্রান্সকে জয় উপহার দিতে পারেননি এমবাপ্পে। কিন্তু হতাশা কাটিয়ে তিনদিন পরেই এমবাপ্পে পিএসজির অনুশীলনে ফিরেছেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com