1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

ডিএমপি কমিশনার: গণমিছিল করতে পারবে বিএনপি

  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ১২.৩৭ পিএম
  • ২৭৮ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেছেন, গণমিছিল করতে পারবে বিএনপি।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল করার অনুমতি পেয়েছে বিএনপি। তবে পল্টন থেকে মগবাজার পর্যন্ত এলাকায় তারা মিছিল করতে পারবে। বিএনপি শান্তিপূর্ণভাবে গণমিছিল করতে চেয়েছে। যদি গণমিছিলের নামে অরাজকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করা হয় তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির সার্বিক প্রস্তুতি থাকবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ বিষয় নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে এসেছিলেন আমাদের সঙ্গে বৈঠক করতে। আগামী ৩০ ডিসেম্বর তারা তাদের পূর্বঘোষিত দলীয় কর্মসূচি গণমিছিল করতে চান। আমরা সার্বিক বিবেচনায় নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছি।

গণমিছিলকে ঘিরে অরাজকতার আশঙ্কা নিয়ে প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপির দলীয় গণমিছিল কর্মসূচি উপলক্ষে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা করছি না, তারা (বিএনপি) আমাদের সুশৃঙ্খল গণমিছিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও যদি কেউ বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টির চেষ্টা করে বা করা হয় তাহলে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com