মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত থাকবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৩তম বোর্ড সভা অনুষ্ঠিত ব্যাচেলর পয়েন্টের সাথে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক: আর্জেন্টিনার রাষ্ট্রদূত উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত; মাদক, সন্ত্রাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা রমজানের ফজিলত; তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা গনের সাথে মন্ত্রী এম ইকবাল হোসাইন এর মত বিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনে মহিলা দলের সাধারণ সম্পাদক “মিলি কায়কোবাদকে” চায় জেলা বাসি

বিএনপির গণমিছিল নয়াপল্টন থেকে শুরু হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩৮ Time View

বিএনপি ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ৩০ ডিসেম্বর বিএনপির গণমিছিল নয়াপল্টন থেকে শুরু হবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে আলোচনা শেষে এ কথা বলেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি নির্দিষ্ট সময়েই গণমিছিল শুরু করবে। ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেয়া হয়েছে। ডিএমপি থেকে সহযোগিতা পাওয়ার আশা করছে বিএনপি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশে যুগপৎ আন্দোলনের জন্য প্রথমবারের মত ১০দফা দাবি উত্থাপন করে বিএনপি। রাজধানীর গোলাপবাগ মাঠে সেই সমাবেশে কর্মসূচি ঘোষণা করে দলটি। 

যেখানে ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে সারা দেশে গণমিছিলের ডাক দেয় তারা। তবে একইদিন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা ছিল অনেক আগে থেকেই।

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির কর্মসূচির তারিখ পরিবর্তনের অনুরোধ করা হলে তারা নতুন করে গণমিছিলের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS