1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Title :
নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক এভিয়েশন ও পর্যটনের সম্ভাবনা-সংকট নিয়ে চ্যানেল আই এর ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে কামরুল ইসলাম ও সালাহউদ্দীন সুমন আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৭.২৪ পিএম
  • ২৫৮ Time View

দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এ তথ্য জানিয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন।

এরপর বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখায় স্মারক নোটটি পাওয়া যাবে।

শুধু খামসহ স্মারক নোটটির মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মিমি X ৬০ মিমি পরিমাপের এই স্মারক নোটের সম্মুখভাগের বাঁপাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে মেট্রোরেলের ছবি সংযোজন করা হয়েছে। আর নোটের পেছনভাগে মেট্রোরেলের আরেকটি ছবি সংযোজন করা হয়েছে।

নোটের সম্মুখভাগে শিরোনাম ‘বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল’ এবং পেছনভাগে ইংরেজিতে ‘মুভিং পিপল, সেভিং টাইম অ্যান্ড এনভায়রনমেন্ট’ মুদ্রিত রয়েছে।

নোটের সম্মুখভাগে ওপরে ডান ও বাম কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘50’, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় ‘৫০’ এবং ওপরিভাগে মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা রয়েছে।

নোটের পেছনভাগে ওপরে বাম কোণে ইংরেজিতে ‘50’ এবং নিচে বাম কোণে বাংলায় ‘৫০’ লেখা রয়েছে। এ ছাড়া নোটের ওপর ডান কোণে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং নিচে ডানপাশে ইংরেজিতে ‘ফিফটি টাকা’ ও ‘বাংলাদেশ ব্যাংক’ লেখা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com