1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Title :
বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্

ব্যাটিং ঝলকে সেরা র‍্যাঙ্কিংয়ে লিটন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১১.৪১ এএম
  • ২১৯ Time View

শেষ হতে যাচ্ছে ২০২২ সাল। তবে এ বছরে টাইগারদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার কে জেনে নেওয়া যাক। পরিসংখ্যানের হিসেবে লিটন দাসই সেরা ব্যাটার। কেননা ২০২২ সালে বাংলাদেশ দলের হয়ে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন।

ব্যাট হাতে ৫০ ইনিংস খেলে করেছেন ১৯২১ রান। ৩ শতকের সাথে করেছেন ১৩ অর্ধ-শতক, গড় ৪০.০২। লিটনের চেয়ে কেবল ২০২২ সালে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন বাবর আজম। পাকিস্তান অধিনায়কের সংগ্রহ ২৫৮৪ রান। একনজরে দেখে নেওয়া যাক ২০২২ সালের লিটনের রান সংখ্যা।

বাংলাদেশের হয়ে ২০২২ সালে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস ১০ ম্যাচের ১৮ ইনিংস খেলে করেছেন ৮০০ রান। এভারেজ ৪৪, স্ট্রাইকরেট ৪৩। চার মেরেছেন ৯৮টি ছক্কা মেরেছেন ৩ টি। সর্বোচ্চ রানের ইনিংস শ্রীলঙ্কার বিপক্ষে ১৪১ রানের।

২০২২ সালে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও সবার উপরে লিটন। ১৩ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৫৭৭ রান। এভারেজ ছিল ৭৭, সাথে স্ট্রাইকরেট ৮৩। চার মেরেছেন ৬৭ টি, ছক্কা মেরেছেন ৭টি। সর্বোচ্চ রানের স্কোর ছিল ১৩৬ রানের আফগানিস্তানের বিপক্ষে।

২০২২ সালে টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে লিটন। ১৯ ম্যাচ খেলে এই তারকা ব্যাটার সংগ্রহ করেছেন ৫৪৪ রান। এভারেজ ২৯ সাথে স্ট্রাইকরেট ছিল টি-টোয়েন্টি সুলভ ১৪০। ৫৭ টি চারের সঙ্গে ১৬ ছক্কা হাঁকিয়েছেন লিটন। সর্বোচ্চ রানের ইনিংস ৬৯, বিপক্ষ দল পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com