শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় মাসেই পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি! আগামী ইউপি নির্বাচনে দুর্নীতি ও দালালমুক্ত নির্বাচন চায় দেবিদ্বার বাসী শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমপি রাসেলের নির্বাচন পরবর্তী কুশল বিনিময় ঈদ উপলক্ষে চুরি ও ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চ’ক্র কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা হরিপুরে  কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে  এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

সিলেট জেলাজুড়ে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৬৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সিলেটে আজ সোমবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিলেটে এই বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও কিছুটা থাকবে।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬২ দিন পর জেলায় আজ সকাল ছয়টার পর বৃষ্টি হয়েছে। যদিও পরিমাণে তা খুব বেশি না। বৃষ্টির পরিমাণ এখনো জানা যায়নি। পৌষ মাসের মাঝামাঝি সময় হলেও সিলেটে এবার শীতের তীব্রতা কম। তবে আজকের বৃষ্টির পর শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আজ সকালে যে বৃষ্টি হয়েছে সেটির পূর্বাভাস ১০ দিন আগেই জানা গিয়েছিল। পুরো জেলাতেই হালকা বৃষ্টি হয়েছে। আগামীকাল মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটি জেলার সব জায়গায় হওয়ার সম্ভাবনা কম। এলাকাভেদে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শেষে শীতের তীব্রতা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS