1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Title :
নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক এভিয়েশন ও পর্যটনের সম্ভাবনা-সংকট নিয়ে চ্যানেল আই এর ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে কামরুল ইসলাম ও সালাহউদ্দীন সুমন আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

৮০০ কোটি টাকা নতুন বিনিয়োগ করেছে দেশবন্ধু গ্রুপ

  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৭.২২ পিএম
  • ২৮৯ Time View

দেশবন্ধু গ্রুপ চলতি বছর নতুন করে ৮০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এতে কর্মসংস্থান বেড়েছে আরও ২৫ শতাংশ। নতুন বছরে তাদের আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এমনটা জানিয়েছেন গ্রুপটির শীর্ষ কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, দেশবন্ধু সুগার মিল, সাউথ ইস্ট সোয়েটার, জিএম অ্যাপারেলস, বেভারেজ, প্যাকেজিং, টেক্সটাইলসহ কয়েকটি কারখানায় নতুন এ বিনিয়োগ হয়েছে। তবে বিনিয়োগ বাড়লেও আশানুরূপ উৎপাদন ও বিক্রি হয়নি। বিনিয়োগের পরই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিশ্বে নেমে আসে বড় বিপর্যয়। শুরু হয় বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। একই সঙ্গে রেকর্ড পরিমাণে বেড়ে যায় ডলারের দাম। কমে যায় এলসি খোলা। এতে বড় ধাক্কা লাগে কাঁচামাল আমদানিতে। ফলে ক্রেতাদের ক্রয়াদেশ কমতে থাকে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয় জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি। এসব প্রতিকূলতার মধ্যেও কোনো কারখানায় উৎপাদন বন্ধ রাখেনি দেশবন্ধু গ্রুপ। বন্ধ হয়নি ঋণের কিস্তি পরিশোধ। চাকরিও হারাননি কোনো শ্রমিক। বর্তমানে প্রায় ২৫ হাজার শ্রমিক কাজ করছেন প্রতিষ্ঠানটিতে।

সরেজমিনে দেখা গেছে, দেশবন্ধু গ্রুপের নরসিংদীর চরসিন্দুর পলাশ শিল্প এলাকায় সব কারখানায় উৎপাদন চলছে। এর মধ্যে দেশবন্ধু চিনিকলে উৎপাদন কাজে ব্যস্ত কয়েক হাজার শ্রমিক। চিনিকলটির বর্তমান দৈনিক উৎপাদন ক্ষমতা ৮০০ টনের বেশি। এ উৎপাদন দ্বিগুণ করতে শিগগিরই আরও বিনিয়োগ করবে কোম্পানিটি। কর্মকর্তারা জানান, একই সঙ্গে এ বছর উত্তরবঙ্গে দেশবন্ধু সিমেন্ট কারখানা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি সেখান থেকে সরকারের রাজস্ব আয় বাড়বে।

সার্বিক বিষয়ে দেশবন্ধু গ্রুপের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন বলেন, তাঁদের বেশিরভাগ প্রতিষ্ঠানের পণ্য রপ্তানিনির্ভর। কিন্তু সাম্প্রতিক নানা কারণে কিছু প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়েছে। তারপরও উৎপাদন সচল রাখার চেষ্টা চলছে।

১৯৮৯ সালে ট্রেডিং ও সার আমদানির মাধ্যমে যাত্রা শুরু করে দেশবন্ধু গ্রুপ। বর্তমানে পলিমার, সিমেন্ট, সোয়েটার, শিপিং, জিএম হোল্ডিংস, অটো রাইস মিলস, সিকিউরিটি সার্ভিসেস, ট্রেডিং কোম্পানি, পাওয়ার প্লান্ট, টেক্সটাইল, ফাইবার, কনজ্যুমার অ্যান্ড অ্যাগ্রো, হাসপাতাল, পার্সেল অ্যান্ড লজিস্টিকসসহ ৩৩ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে গ্রুপটির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com