পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৪ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফরমে স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান তপন চৌধুরীর সভাপতিত্বে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, এমডি স্যামুয়েল এস চৌধুরী, স্বতন্ত্র পরিচালক এসএম রেজাউর রহমান, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. কবির রেজা ও কোম্পানি সেক্রেটারি সঞ্জীব বরণ রায়।
সভায় ৩০ জুন শেষ হওয়া আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড।