1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

স্কয়ার ফার্মার ১০০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১১.২৭ এএম
  • ৩০৫ Time View

দেশের বৃহত্তম ওষুধ প্রস্তুতকারক ও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত ১০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

গত শনিবার (২৪ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফরমে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৬তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কোম্পানির সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরে মোট বিক্রি হয়েছে ৬ হাজার ৬৪১ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৮১ শতাংশ বেশি।

এই বছরে কোম্পানির নিট (করপরবর্তী) মুনাফা হয়েছে ১ হাজার ৮১৮ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৯৮ শতাংশ বেশি।

প্রতিবেদন অনুসারে ২০২১-২২ অর্থবছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ ১ হাজার ৪৭২ কোটি টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আফযাল হাসান উদ্দিন ও এসএম রেজাউর রহমান, হেড অফ একাউন্টস অ্যান্ড ফাইনান্স মো. কবির রেজা, চিফ ফিনান্সিয়াল অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং কোম্পানি সেক্রেটারি খন্দকার হাবিবুজ্জামান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com