1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

আইসিএবির নতুন সভাপতি মোঃ মনিরুজ্জামান

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৫.৪৩ পিএম
  • ৩০৬ Time View

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান, এফসিএ। শনিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত কাউন্সিল সভায় কাউন্সিলের সদস্যরা ২০২৩ সালের জন্য আইসিএবির সভাপতি ও তিন জন সহ-সভাপতি নির্বাচিত করেন।

এছাড়াও মোঃ ইয়াসিন মিয়া এফসিএ, এমবিএম লুৎফুল হাদী এফসিএ ও মোঃ জহিরুল ইসলাম এফসিএ-কে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। তারা ২০২৩ সালের জন্য আইসিএবিকে নেতৃত্ব দিবেন।

এসময় উক্ত কাউন্সিল সভার সভাপতিত্ব করেন বর্তমান আইসিএবি সভাপতি মোঃ শাহাদাত হোসেন এফসিএ।

মোঃ মনিরুজ্জামান এফসিএ ১ জানুয়ারী ২০২৩ তারিখে আইসিএবির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর একজন সিনিয়র পার্টনার। তিনি ২০১৯ সালে আইসিএবির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে, মনিরুজ্জামান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) একজন বোর্ড সদস্য । ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের একাডেমিক কমিটির সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বি.কম (অনার্স) এবং এম.কম। তিনি স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যানের পদে বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানিতে দায়িত্ব পালন করেন।

মো. মনিরুজ্জামান এফসিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এসএম হল প্রাক্তন ছাত্র সমিতি এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।

তিনি আইসিএবির একজন প্রাক্তন শিক্ষক । মনিরুজ্জামান আইসিএবির বিভিন্ন কমিটি যেমন ইনভেস্টিগেশন এন্ড ডিসিপিলিনারি কমিটি (আইডিসি), টেকনিক্যাল অ্যান্ড রিসার্চ কমিটি (টিআরসি), প্রফেশনাল ডেভলাপমেন্ট কমিটি (পিডিসি), কমিটি ফর স্মমল এন্ড মিডিয়াম প্রাকটিসনার (এসএমপি), মিডিয়া ও ব্র্যান্ডিং কমিটি, কোয়ালিটি অ্যাসুরেন্স বোর্ড (কিউএবি), এডিটরিয়াল বোর্ড, এর গুরুত্বপূর্ণপদে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com