1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম পরিচয়ে বসবাসকারীগণসহ দুর্বল জনগণের উপরনির্যাতন অবসানের লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হউন ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

আইপিএলে রেকর্ড: সাড়ে ১৮ কোটি পারিশ্রমিক

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১.০১ পিএম
  • ৪৮৭ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে শুক্রবার অতীতের সব রেকর্ড ভেঙে চূঁড়ায় উঠেছেন ইংল‌্যান্ডের অলরাউন্ডার স‌্যাম কারান। রাতারাতি ধনকুবের হয়ে গেছেন ইংলিশ ক্রিকেটার।

রেকর্ড ১৮ কোটি ৫০ লাখ রুপিতে তাকে নিলাম থেকে কিনেছে পাঞ্জাব কিংস। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক। পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে রীতিমদ্ধ যুদ্ধ করেছে দলগুলো। দশ দলের সাতটিই তাকে পেতে আগ্রহ দেখিয়েছিল। এজন‌্য বিডিং হয়েছিল ৭০ বার। শেষমেশ ৭১তম বিডে পাঞ্জাব কিংস দলে পায় কারানকে।

তাকে নিয়ে দলগুলোর এতোটা কাড়াকাড়ি হবে তা কল্পনাতেও আনেননি কারান। ভারতে যখন নিলাম শুরু হয় ইংল‌্যান্ডে তখন ভোর। নিলাম নিয়ে আগ্রহ থাকায় রাতভর ঘুমাতে পারেননি। স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অকশন শোতে যোগ দিয়ে কারান বলেছেন, ‘কিছুটা উত্তেজনা কাজ করছিল। রাতভর খুব একটা ঘুমাতে পারিনি। নিলাম নিয়ে নার্ভাসও ছিলাম। কি যে হয়! এখন একেবারে অভিভূত ও অবিশ্বাস‌্যভাবে বিনীত যে আমি এমন কিছু করতে পেরেছি। এমন কিছু হবে তা কখনো কল্পনাও করিনি।’

কারানের আইপিএলের সফর শুরু হয়েছিল চার বছর আগে পাঞ্জাব কিংসের জার্সিতেই। এরপর মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলেছেন। চেন্নাই তাকে রিটেইন না করায় লাভই হলো কারানের। নিলামে উঠে তার নাম। সেখানেই বাজিমাত। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকও পেতে যাচ্ছেন তিনি।

আইপিএলে রেকর্ড সাড়ে ১৮ কোটি পারিশ্রমিক, কারান বলছেন ‘অবিশ্বাস‌্য’

এর আগে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের পারিশ্রমিক ছিল ১৭ কোটি রুপি। কারান তাদের থেকে দেড় কোটি রুপি বেশি পাচ্ছেন সামনের আসরে। পাঞ্জাবে তার সঙ্গে খেলবেন স্বদেশি লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টো। পুরোনো তাঁবুতে ফেরায় খুশি কারান, ‘চার বছর আগে পাঞ্জাবের হয়েই আমার আইপিএলে অভিষেক হয়েছিল। সেখানেই আমার ফিরে যাচ্ছি। সেখানে ফিরে যাওয়া চমৎকার মনে হচ্ছে এবং আমি কিছু ইংলিশ সতীর্থদের সাথে যোগ দিতে মুখিয়ে আছি।’

‘আমি আত্মবিশ্বাস নিয়ে প্রতিযোগিতায় যেতে পারব। বিশ্বকাপ ভালো কেটেছে আমার। কয়েক মাস পরই ভারতে পা রাখবো। সত‌্যিই বেশ আগ্রহে অপেক্ষা করছি। এটা আমার জন‌্য ভালো করার বড় সুযোগও। নিলামটা অবশ‌্যই আমাকে চমকে দিয়েছে। এই মুহূর্তে অনেক কিছু মাথায় ঘুরছে। কিন্তু নিজের আবেগ প্রকাশ করতে পারছি না। বিমোহিত।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com