1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

জব্দের ২০ বছরেও দাবিদার না মেলায় নিলামে উঠছে সোনা

  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৫.৫৪ পিএম
  • ৩২২ Time View

সাগর পথে চট্টগ্রাম বন্দর, আকাশপথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা বিভিন্ন অবৈধ পথে আনা ২০ বছর ধরে জব্দ ও বাজেয়াপ্ত করা সোনা নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস এবং বাংলাদেশ ব্যাংক।

১৯৮৮ সাল থেকে ১৯৯৬ সালের মধ্যে জব্দ হওয়া বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বিভিন্ন পরিমাণের সোনা রয়েছে। এসব সোনা জব্দ ও বাজেয়াপ্ত করার সময় ২০০৮ থেকে ২০১৬ সালের মধ্যে ২০ বছর পার করেছে। ৩টি প্যাকেট ও ১৬টি কাঠের বক্সে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের কাস্টডিতে রাখা ছিল এসব সোনা। মোট ১৯টি লটে ২৪০ জনের কাছ থেকে জব্দ করা এসব সোনা থাকলেও পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, নিলামে তোলার আগে এসব সোনার দাবিদার রয়েছে কিনা জানতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম কাস্টমস। ২১ ডিসেম্বর চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাজিউর রহমান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিলামযোগ্য এসব সোনার কোনো দাবিদার থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের তিনদিনের মধ্যে লিখিত দাবি জানাতে বলা হয়েছে।

অন্যথায় সরকারি নিয়মানুযায়ী নিলামে এসব সোনা বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাজিউর রহমান মিয়া বলেন, বিভিন্ন সময় দেশে অবৈধপথে আনা সোনা উদ্ধার ও জব্দ করে কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনী। ওইসব সোনা কাস্টমসে না রেখে নিয়মানুযায়ী বাংলাদেশ ব্যাংকের কাস্টডিতে রাখা হয়। বাংলাদেশ ব্যাংক ওইসব সোনা ২০ বছর পার হওয়ার পর দাবিদার না থাকলে নিলামে বিক্রি করে। এখন ১৯৮৮ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জব্দ হওয়া সোনা নিলামে বিক্রির জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী এসব সোনা নিলামের প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com