1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

পাঁচ মাসে রাজস্ব ঘাটতি বেড়েছে ৯ হাজার ৭১৩ কোটি টাকা

  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ১২.৩২ পিএম
  • ২৫৮ Time View

চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম চার মাসের ধারাবাহিকতায় নভেম্বরেও রাজস্ব আদায়ে নেতিবাচক ধারা থেকে বের হতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৩২৪ দশমিক ৯১ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। এতে চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭১৩ দশমিক ২৪ কোটি টাকা।

এনবিআরের তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে এনবিআরের। চলতি অর্থবছরের প্রথম পাচঁ মাসে (জুলাই-নভেম্বর) এনবিআর রাজস্ব আদায় করেছে এক লাখ ১৫ হাজার ৬২০ দশমিক ৭৭ কোটি টাকা। এ সময়ে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ২৫ হাজার ৩৩৪ কোটি টাকা। ফলে আলোচ্য সময়ে রাজস্ব ঘাটতি ৯ হাজার ৭১৩ দশমিক ২৪ কোটি টাকা।

নভেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে ২৪ হাজার ৭০৩ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ২২ হাজার ৬৪২ কোটি টাকা। এ হিসাবে আলোচ্য মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ৯ দশমিক ১০ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার তুলনায় কমেছে রাজস্ব আদায়। চলতি বছরের নভেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার ২৮ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ২৪ হাজার ৭০৩ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ১১ দশমিক ৮৬ শতাংশ কমেছে রাজস্ব আদায়।

রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, নভেম্বরে আমদানি ও রফতানি থেকে রাজস্ব আদায় হয়েছে ৮ হাজার ১২৩ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৭৮ শতাংশ বেশি। এ খাতে প্রবৃদ্ধি হলেও নভেম্বরের এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ দশমিক ৫৯ শতাংশ কম। নভেম্বরে এ খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৮৫৭ কোটি টাকা। এ হিসাবে আদায় কমেছে এক হাজার ৭৩৩ কোটি টাকা।

একইভাবে স্থানীয় পর্যায়ে মূসক থেকে আদায় হয়েছে ৯ হাজার ৯৮৬ দশমিক ৫৪ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৬ শতাংশ বেশি। তবে প্রবৃদ্ধি হলেও নভেম্বরের এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৮২ শতাংশ কম। নভেম্বরে এ খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৯৫২ কোটি টাকা। ফলে ৯৬৫ কোটি টাকা কম আদায় হয়েছে। আর আয়কর ও ভ্রমণ কর বাবদ নভেম্বরে আয় হয়েছে ৬ হাজার ৫৯৩ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬২৫ কোটি টাকা কম। এই মাসে এ খাত থেকে ৭ হাজার ২১৯ কোটি টাকা আদায়ের লক্ষ্য ছিল।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাবদ সবচেয়ে বেশি আদায় হয়েছে। এ খাতে আদায় হয়েছে ৪৪ হাজার ১৮৩ দশমিক ৮৩ কোটি টাকা। আলোচ্য মাসে এ খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৫ হাজার ১১৭ কোটি টাকা। ফলে এ খাতে ঘাটতি রয়েছে ৯৯৩ কোটি টাকার। যদিও ৫ মাসের এই আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ১৮ শতাংশ বেশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com