1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৩য় দিন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু লালমনিরহাটে জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটি গঠন; সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক দুলাল নতুন উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত, যোগ দিলেন নারী আমানতকারীরা

তিন উইকেট তুলে নিলো টাইগাররা

  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ১২.০৭ পিএম
  • ২২৫ Time View

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনেই তিন উইকেট তুলে নিয়েছে তারা। আর তিনটি উইকেটই পেয়েছেন তাইজুল ইসলাম। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৮৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে এখনও তারা পিছিয়ে আছে ১৪২ রানে।

দ্বিতীয় দিনের শুরুতেই অধিনায়ক কেএল রাহুলকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান তাইজুল ইসলাম। ইনিংসের ১৪তম ওভারে এলবিডব্লিউর আবেদন করলে প্রথমে আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউ নিয়ে তাতে সফল হয় বাংলাদেশ। ইনিংসের ১৬তম ওভারেই ভারতের আরেক ওপেনারকে একইভাবে আউট করেন তাইজুল।

এরপর বিরাট কোহলি নেমে অবশ্য পরিস্থিতি সামাল দিচ্ছিলেন পূজারাকে নিয়ে। তবে মধ্যাহ্ন বিরতির কিছু আগে আবারো আঘাত হানেন তাইজুল। পূজারাকে আউট করে সেশনটা নিজেদের করে নেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে ২৪ রান করেছেন পূজারা। এদিকে এদিন টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে কোহলির সঙ্গে এখন ক্রিজে আছেন পন্ত।

এদিকে চট্টগ্রাম টেস্টে ব্যর্থতার পর সিরিজের দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম দিনে বিনা উইকেটে ১৯ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com